গ্রেড ভিত্তিক মূল্যায়ন ও সাশ্রয়ী বাজেট পরিকল্পনা
টিনের থিকনেস, রাফটার ও কলমের ওয়েব (Web) এবং ফ্ল্যাঞ্জ (Flange)-এর প্রস্থ ও থিকনেস বা পুরুত্বের উপর ভিত্তি করে আমরা গ্রাহকদের সুবিধার্থে বাজেটকে ৫টি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করেছি। এর ফলে আপনি আপনার বাজেট অনুযায়ী সঠিক গ্রেডটি সহজেই বেছে নিতে পারবেন:
| গ্রেডের নাম | উপাদানের বৈশিষ্ট্য (কলম, রাফটার ও টিন) | বাজেট ধরন |
|---|---|---|
| A Grade (এ গ্রেড) | সর্বোচ্চ পুরুত্ব ও প্রিমিয়াম মানের মেটেরিয়ালস | উচ্চ বাজেট / দীর্ঘস্থায়ী |
| B Grade (বি গ্রেড) | স্ট্যান্ডার্ড থিকনেস ও অত্যন্ত মজবুত কাঠামো | মাঝারি-উচ্চ বাজেট |
| C Grade (সি গ্রেড) | মাঝারি পুরুত্ব ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পারফেক্ট | সাশ্রয়ী বাজেট |
| D Grade (ডি গ্রেড) | নূন্যতম স্ট্যান্ডার্ড থিকনেস ও অত্যন্ত হালকা কাঠামো | স্বল্প বাজেট |
| Custom (কাস্টম) | গ্রাহকের নিজস্ব চাহিদা ও নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী | চাহিদা অনুযায়ী |
⏱️ ৩০ মিনিটে ২০ পৃষ্ঠার অগ্রীম রিপোর্ট!
আবেদনপত্র পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে আমরা এই ৫ ধরনের গ্রেডের আলাদা আলাদা উপাদানের বিবরণ ও তুলনামূলক মূল্যের একটি ২০ পৃষ্ঠার বিস্তারিত অগ্রীম রিপোর্ট প্রদান করব। এর মাধ্যমে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন গ্রেডটি আপনার জন্য লাভজনক হবে।
পরবর্তী সেবা: ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ ডিজাইন প্যাকেজ
প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পর আমরা গ্রাহককে একটি পরিপূর্ণ ৩০ পৃষ্ঠার নিখুঁত টেকনিক্যাল ডিজাইন ও লে-আউট প্রদান করব, যার মধ্যে থাকবে:
- লে-আউট ডিজাইন (Layout Design): ভূমির সঠিক ব্যবহার ও প্ল্যানিং।
- ফেব্রিকেশন ডিজাইন (Fabrication Design): কারখানায় মালামাল কাটিং ও জোড়া দেওয়ার নিখুঁত ড্রয়িং।
- ইরেকশন ডিজাইন (Erection Design): সাইটে গিয়ে কলাম ও রাফটার নিখুঁতভাবে দাঁড় করানোর গাইডলাইন।