Skip to content

NAHID ENTERPRISE

Steel Building Manufacture Contractor

  • 2. Quality Assurance
  • 1. Our Impact
  • Services & Terms
  • Low Cost
  • Clients & Experience
  • Project Gallery / গ্যালারি
    • Khoka
  • Structure Design & Solution
  • Steel Building design & cast Estimate Request Form
    • App New
      • App1
  • Steel Building design & Estimate Request Form

নাাহিদ এন্টারপ্রাইজ (NAHID ENTERPRISE)

স্টিল বিল্ডিং প্রস্তুতকারক ঠিকাদার | নির্ভরযোগ্যতা ও সততাই আমাদের শক্তি

চুক্তি, সেবা ও পরিচালনা নীতিমালার পূর্ণাঙ্গ বিবরণী

১. লেবার বা মজুরি কন্ট্রাক্ট পদ্ধতি ও সাশ্রয়ী সুবিধা

কন্ট্রাক্ট পদ্ধতি
কাঁচামাল আপনার - কাজ আমাদের

আমরা কাঁচামালের বর্ধিত মূল্যের ফাঁদে কাস্টমারকে ফেলি না। সম্পূর্ণ কাঁচামাল কাস্টমার নিজ দায়িত্বে কিনে দেবেন। আমরা শুধুমাত্র মজুরি কন্ট্রাক্টে (Labour Contract) নতুন স্টিল শেড বিল্ডিং অথবা বহুতল ফ্লোর বিশিষ্ট কমার্শিয়াল বিল্ডিং তৈরি করে থাকি। দেশের যেকোনো স্থানে সরাসরি ফ্যাক্টরি বা সাইটে গিয়ে ফেব্রিকেশন ও ইরেকশনের কাজ সম্পন্ন করা হয়।

সাশ্রয়ী সুবিধা
২০% থেকে ৪০% পর্যন্ত অভাবনীয় সাশ্রয়
  • • নগদ লেনদেনে ২০%-৩০% সাশ্রয়: অতিরিক্ত অফিসিয়াল ওভারহেড খরচ না থাকা এবং পরিমিত লাভে কাজ করায় নগদ লেনদেনের শর্তে প্রজেক্টে ২০% থেকে ৩০% খরচ কম হয়।
  • • জাহাজের পুরনো প্লেট ব্যবহারে ৪০% পর্যন্ত বাঁচান: বাজেট সীমিত হলে স্ক্র্যাপ স্টিল প্লেট ব্যবহারে খরচ প্রায় ৪০% কমে। মেরিন গ্রেড স্টিল হওয়ায় এটি অত্যন্ত উন্নত, মরিচারোধী ও দীর্ঘস্থায়ী। আধুনিক হাইড্রোলিক প্রেসের মাধ্যমে কেটে সোজা করে কাস্টমাইজড বিম, কলাম ও রাফটার তৈরি করা হয়।

২. কাজের গুণমান, মাননিয়ন্ত্রণ ও সেফটি প্রোটকল

গুণমান
কাজের মানদণ্ড (Quality Standards)

দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতায় আমরা নিখুঁত কাটিং, প্রোপার ওয়েল্ডিং ও প্রোপার এলাইনমেন্ট নিশ্চিত করি, যা ভবনের ধারণক্ষমতা ও স্থায়িত্ব বৃদ্ধি করে।

  • • দক্ষ ও অভিজ্ঞ ফোরম্যান: অভিজ্ঞ ফোরম্যান, ফিটার ও ওয়েল্ডার সাইটে উপস্থিত থেকে কাজের প্রতিটি ধাপ সুপারভাইজ করেন।
  • • সময়মতো হস্তান্তর (On-time Delivery): নির্ধারিত ডেডলাইনের মধ্যেই কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হয়।
  • • শূণ্য-দুর্নীতি নীতি: কাজে কোনো ফাঁকি বা অনিয়ম সহ্য করা হয় না। স্বচ্ছ লেনদেন ও শতভাগ সৎ নিয়তে কাজ পরিচালিত হয়।
  • • নিরাপত্তা প্রোটকল: কারিগররা হেলমেট, সেফটি বেল্ট, গ্লাভস ও সেফটি জুতো পরিধান করে কাজ করেন।

৩. সাইট সুবিধা ও ক্লায়েন্ট দায়িত্বাবলী (সাইট শর্তাবলী)

জরুরি সাইট শর্ত
ক্লায়েন্ট কর্তৃক প্রদেয় সুবিধাসমূহ
  • • মালামাল ও র-মেটেরিয়ালস: সময়মতো প্রয়োজনীয় র-মেটেরিয়ালস এবং মালামাল ক্রয় বা সাপ্লাইয়ের সুব্যবস্থা থাকতে হবে।
  • • বিদ্যুৎ ও জেনারেটর ব্যবস্থা: বিদ্যুৎ ও জেনারেটরের প্রপার ব্যবস্থা থাকতে হবে। বৈদ্যুতিক কেবল, বোর্ড ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করতে হবে। বিদ্যুৎ বিল কোম্পানি/ক্লায়েন্ট বহন করবে।
  • • আবাসন ও স্পেস: শ্রমিকদের থাকার জন্য বিদ্যুৎ ও ফ্যানসহ আবাসিক রুমের ব্যবস্থা এবং ফেব্রিকেশন ও ইরেকশন কাজের জন্য পর্যাপ্ত স্পেস/জায়গা থাকতে হবে।
  • • ইঞ্জিনিয়ারিং সাপোর্ট: সাইটে অফিসিয়াল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট থাকতে হবে।
  • • ক্ষয়ক্ষতি বহন: দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো প্রকার মালামাল বা অন্য কিছু ক্ষয়ক্ষতি হলে তা কোম্পানি/ক্লায়েন্টকে বহন করতে হবে।

৪. আর্থিক লেনদেন, বিলিং ও ভ্যাট-ট্যাক্স নীতিমালার শর্তাবলী

আর্থিক নীতি
স্বচ্ছ ও সঠিক লেনদেনের নিয়মাবলী
  • • নগদ লেনদেন: আর্থিক লেনদেন সম্পূর্ণ নগদ ও সঠিক রাখতে হবে, কোনো প্রকার বাকি চলবে না।
  • • খাবারের খরচ: সাইটে কর্মরত শ্রমিকদের প্রতিদিন বা সপ্তাহে একবার খাবারের খরচ বাবদ নির্ধারিত অর্থ প্রদান করতে হবে।
  • • চলমান বিল (Running Bill): কাজের অগ্রগতি (Percentage of Progress) অনুযায়ী প্রতি ১৫ দিন (পাাক্ষিক) বা ১ মাস পর পর চলতি বিল পরিশোধ করতে হবে।
  • • চূড়ান্ত বিল পরিশোধ: কাজ সম্পূর্ণ শেষ এবং সাইট হস্তান্তরের সাথে সাথেই সমস্ত বকেয়া বিল পরিশোধ করতে হবে।
  • • ভ্যাট, ট্যাক্স ও সরকারি সেলামি: কোনো প্রকার সরকারি ভ্যাট, ট্যাক্স ও সেলামি কাজের মজুরি মূল্যের সাথে যুক্ত নয়। তাই মজুরি মূল্য থেকে কোনো প্রকার খরচ কর্তন করা যাবে না। প্রয়োজনে মজুরি মূল্যের সাথে ভ্যাট, ট্যাক্স, সেলামি ও অন্যান্য খরচ যোগ করে নতুন মজুরি মূল্য নির্ধারণ করা হবে।

নাহিদ এন্টারপ্রাইজ (NAHID ENTERPRISE) | চুক্তি ও স্বচ্ছতায় বিশ্বস্ত সঙ্গী | ফোন/যোগাযোগ: সাইট অফিস

nahidenterprise.com

Theme: Oceanly Green by ScriptsTown

BengaliEnglish